আইসিটি ক্রিকেট কাপে গ্লোবাল অ্যাভেঞ্জার্স-এক্সিবিটাস গর্জণ
বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনালে এক্সিবিটাস গর্জণে কুপোকাত হয়েছে সিএস ফাইটার্স। ফলে ফাইনালে গ্লোবাল অ্যাভেঞ্চার্স এর মুখোমুখি হয়েছে এক্সিবিটাস গর্জণ। । টসে জিতে ব্যাট হাতে মাঠে নেমেছে গ্লোবাল অ্যাভেঞ্চার্স দলনেতা সৈয়দ মোস্তাহিদ।
বল হাতে শুরুতেই ব্যাটসম্যানদের চাপে ফেলে। প্রথম ওভারে আলমগীর শেষ বলে ব্যাটের কানায় লেগে আউট হন অনুভব দাস পাপন।
সেমিফাইনালের শেষ ম্যাচে বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ সি.এস.আই ফাইটার্স-কে ৪২ রানে হারিয়েছে এক্সিবিটাস গর্জন।
দলের মারকুটে ব্যাটসম্যান রাজীব হোসাইনের অনবদ্য ৭২ এবং অনুভব দাসের ৩৫ রানের ওপর ভর করে প্রথমে ব্যাট করে ২০১ রানের টার্গেট ছুঁড়ে দেয় গ্লোবাল অ্যাভেঞ্জার্স। অপরদিকে সাঈদুল সাঈদ ৩টি উইকেট শিকার করে।
জবাবে শ্যামলী ক্লাব মাঠে ১৫ ওভার ৩ বলে হারিয়ে ফেলে সবগুলো উইকেট। দলের পক্ষে আরিফুল ইসলাম সর্বোচ্চ ৬২ রান করলেও ১৫৮ রানে গুটিয়ে যায় সি.এস.আই ফাইটার্স।







